সিনেমা জগতে নামতে গেলে যে কত কাঠ খড় পোড়াতে হয় সে বিষয়েই মুখ খুললেন ,মার্কিন অভিনেত্রী এবং প্রযোজক জেনিফার লোপেজ. হারপার্স বাজার নামের এক ম্যাগাজিনের সাক্ষাৎকারে তিনি তার সাথে ঘটে যাওয়া হয়রানির কথা তুলে ধরেছেন। কিভাবে হলিউডের প্রতাপশালী ব্যক্তিরা নিজেদের ক্ষমতার অসৎ ব্যবহার করেন তা নিয়েই কথা বললেন তিনি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তিনি আরও বলেন যে যেভাবে এই ইন্ডাস্ট্রিতে আসতে গেলে নারীদের অসম্মানের শিকার হতে হয় সেভাবে তিনি অসম্মানিত নাহলেও তার সাথেও ঘটতে চলেছিল এরকমই কিছু ঘটনা। তাকেও এক পরিচালক তার শার্ট খুলে বক্ষ বা স্তনযুগল প্রদর্শন করতে বলেছিলেন. কিন্তু তিনি পরিচালকের কথা মতো কাজ করতে চাননি। এই স্মৃতি মনে পড়লেই তার শরীর যেন শিউরে ওঠে।
পরিচালকের সামনে স্তন প্রদর্শনে মানা করার পর তার হৃৎস্পন্দন যেন বেড়ে উঠেছিল। তিনি ভাবছিলেন যে তিনি কি ঠিক করলেন? সেই মানুষটাই তাজকে কাজ দিয়েছেন। তার কথা অস্বীকার করে কোনো ভুল করলেন না তো? জেনিফারের প্রথম ফিল্মের সময়কার ঘটনা। তিনি আরও বলেন ক্ষমতাশালী ব্যক্তিত্বের সামনে অস্বীকার করে তার অনেকেই ক্ষতিও হতে পারতো। কিন্তু তাতে হার মানেননি তিনি।





