বর্তমান সময়ে বেশ আলোচিত ও সমালোচিত বাংলা সিনেমার কিংখান খ্যাত নায়ক সুপার স্টার শাকিব খান। বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক শাকিব। দর্শকের মনে স্থান করে নিয়েছেন ভাল ভাল ছবি উপহার দিয়ে।বাংলার কিংখান দেশ-বিদেশে একটার পর একটা সিনেমার শুটিং নিয়ে সবসময় ব্যস্ত থাকেন। এই রমজানেও তুমুল ব্যস্ত শাকিব। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আজ বাংলাদেশে তো কাল লন্ডন কিংবা কলকাতায়। এর মধ্যে কি রোজা রাখা সম্ভব হয়? শাকিব বলেন, ‘আমি প্রতি বছরই রোজা রাখি। শুক্রবারে শুটিং করি না, সাধারণত আমার জুমার নামাজও মিস যায় না। আমার মনে হয়, প্রত্যেকটা মুসলমানের এগুলো করা উচিত।

তবে রোজায় শুটিং না করে শুধু নামাজ রোজা নিয়ে থাকতে পারলেই ভালো হতো। কিন্তু উপায় তো নেই। আমার কাজের সঙ্গে আরও কত মানুষ জড়িত। আমার হয়তো টাকার দরকার নেই এইমুহূর্তে। কিন্তু অনেকেই আছেন কাজ না করলে দৈনন্দিন জীবন চালাতে পারবে না।

তিনি আরও বলেন,‘নামাজের সময় নামাজ পড়ছি। আবার শুটিং করছি। এমনিতেই দিনটা পার হয়ে যায়। শুটিং, নামাজ আর রোজা, একসঙ্গে মিশে গেছে। আর এটা তো নতুন নয়, আমার প্রতি বছরই রোজায় শুটিং করতে হয়। কারণ রোজার ঈদে আমার সব সময়ই ছবি মুক্তি পায়। তার কিছু না কিছু কাজ থেকেই যায়, যে কারণে রোজা রেখে শুটিং করার অভ্যাসটা আমার পুরোনো।’

এই রমজানে তার কোন প্রতিজ্ঞা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন,‘এই পর্যন্ত একাধিকবার ওমরাহ্‌ হজ পালন করা হয়েছে। এবছরও ওমরাহ্‌ করার জন্য সৌদি যাবো। আগামী সপ্তাহেই যাওয়ার ইচ্ছে। ওখানে গেলে একটা তৃপ্তি লাগে। আব্রামকে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। বাপ-ছেলে একসঙ্গে যাবো।’তিনি জানান, ‘ক্যাপ্টেন খান’-এর শুটিংও কিছুটা শেষ করলাম। বাকিটা ঈদের পর শুরু হবে।’

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ই এপ্রিল গোপনে বিয়ে করেন বাংলাদেশি ছবির জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭শে সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাম খান জয়। শাকিব-অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন। ২০১৭ সালের ১০ই এপ্রিল একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস। এরপর থেকেই শাকিব খান ও অপু বিশ্বাসের মধ্যে ঝামেলা শুরু হয়। বিবাহবিচ্ছেদের মাধ্যমে এর শেষ পরিণতি পায়।