২০১৬ সালের ২৪ মে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে কম্পিউটার প্রকৌশলী পারভেজ মাহমুদের বিয়ে হয় ।তারা দাম্পত্য জীবনের তৃতীয় বছরে পা রেখেছেন আজ । ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মাহি প্রসঙ্গে অপু বলেন, ‘বিয়ে করার আগে কিছুটা সন্দেহ ছিল, নায়িকা বিয়ে করছি কেমন হবে। পরিবারে সাথে খাপ খাইয়ে চলতে পারবে নাকি। আমরা সিলেটিরা একটু ধার্মিক, সেখানে মাহি কতটা মানিয়ে নিতে পারবে জানা ছিল না।
তবে গত দুই বছরে আমার সব সংশয় কেটে গেছে। মাহি বউ হিসেবে আসলেই ভালো।তিনি আরো বলেন,‘আমাদের পরিবারে মাহিই এখন সব। আমার মা-বাবা, ভাই-বোন, আত্মীয়স্বজন, এমনকি আমার বন্ধুরা পর্যন্ত মাহিকে সবকিছু জানায়।
কারো কোনো কথা, কোনো প্রয়োজন সবকিছুই এখন মাহি দেখে।সিনেমার চরিত্রের মতোই মাহি বাস্তব জীবনে পরিপূর্ণ বউ। আমরা অনেক সুখে আছি। কীভাবে যে দুই বছর কেটে গেল বুঝতেই পারিনি।’
আমি পারিবারিক কাজে সিলেটে ছিলাম। দুপুর ১টার দিকে ঢাকায় এসেছি। এসেই মাহিকে সারপ্রাইজ দিলাম। কারণ, সে জানত না আজ আমি আসব। আজ ইফতার ও সেহরিতে সবার সঙ্গে সময় ভাগ করব। সব মিলিয়ে দিনটি ভালো কাটল । আশা করি ’বাকি জীবনটা একসঙ্গে কাটাতে পারব ।’





