আজ বিকেল চারটা ৩৪ মিনিটে উত্তরার রিজেন্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী তাজিন।হৃদ্রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
জানা গেছে যখন তাজিনের হার্ট অ্যাটাক হয় তখন বাসায় কেবলমাত্র একজন মেকাপ আর্টিস্ট ছিলেন। তিনিই তাজিনের সঙ্গে থাকতেন। তিনিই তাজিনকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নিয়ে যান।
এ খবর পেয়ে তখনই শুটিং স্পট থেকে হসপিটালে ছুটে যান রওনক হাসান, জাকিয়া বারী মম, হুমায়রা হিমু ও আরও অনেকে।
অনেকে বলছেন, একেই বলে মানবতা। জাকিয়া বারী মমর সাবেক স্বামী এজাজ মুন্না। আর মুন্নার সাবেক স্ত্রী ছিলেন তাজিন। অনেকে মনে করতেন মমর জন্যই ঘর ভেঙ্গেছিল তাজিন- এজাজ মুন্নার। তাজিনের সঙ্গে সম্পর্কচ্ছেদের কিছুদিন পরই মুন্না মমকে বিয়ে করেন।
সম্পর্কচ্ছেদের কারণ হিসেবে এজাজ মুন্নার বিরুদ্ধে অভিনেত্রী তাজিন আহমেদ, মাদকাসক্তি ও পরনারী আসক্তির অভিযোগ তুলেছিলেন। এতে করে তাদের সংসারে ফাটল ধরে। এরপরে তাজিন বিয়ে করেন ড্রামার রুমি রহমান নামের একজন মিউজিশিয়ানকে। সে সংসারও টিকেনি তাজিনের। আর মমর সংসারটাও ভেঙ্গে যায় একটা সময়ে।
প্রসঙ্গত, ২০০০ সালে ‘আরণ্যক’ নাট্যদলে যোগ দিয়ে জীবনের শেষ পর্যন্ত ‘আরণ্যক’-এর সঙ্গেই যুক্ত ছিলেন। টিভিনাটকে অভিনয় করে পরবর্তীসময়ে দর্শকের কাছে প্রিয় হয়ে ওঠেন তাজিন আহমেদ। রেডিও এবং টেলিভিশনে উপস্থাপনাও করেছেন এই অভিনেত্রী।





