জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ ছবিতে নায়ক হিসেবে অভিনয় করবেন সিয়াম সেই কথা সবারই জানা। সেখানে কে হবেন নায়িকা সেটা ছিলো ধাঁধা।অবশেষে জানা গেল এই ছবিতে সিয়াম সাথে অভিনয় করছেন আজমেরি হক বাঁধন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

‘দহন’ সিনেমার নায়িকা হিসেবে বেশ ঘটা করেই লাক্স তারকা আজমেরি হক বাঁধনের নাম ঘোষণা করেছিলেন জাজ মাল্টিমিডিয়া। ছবির জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন এই অভিনেত্রী। কিন্তু সকল প্রত্যাশাকে উপেক্ষা করে ‘দহন’ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন বাঁধন।

এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘আমাদের ছবির শুটিংয়ের শিডিউলের সঙ্গে বাঁধনের সময় মিলছে না। এসময় তার ব্যক্তিগত কিছু কাজ রয়েছে। তাই বাঁধন ছবিটি করতে পারছেন না।’

মঙ্গলবার (২২ মে) জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে বাঁধনের সরে দাঁড়ানোর বিষয়টি নিয়ে একটি পোস্ট দেয়া হয়। সেখানে লেখা হয়, দহন এর শুটিং শুরু হওয়ার কথা ছিল ১০ই মে থেকে। সেই অনুযায়ী আমরা সব শিল্পী ও কলাকুশলী থেকে ১০ই মে থেকে ৫ই জুন পর্যন্ত শিডিউল নিয়েছিলাম। কিন্তু আমরা পারমিশন পেয়েছি গত বৃহস্পতিবার। ফলশ্রুতিতে আমাদের শুটিং পিছাতে হয়েছে। এখন জুনের ২০ তারিখ পর্যন্ত টানা শুটিং চলবে। শুধু ঈদ এর দিন শুটিং বন্ধ থাকবে।

কিন্তু ৫জুন এর পরে বাঁধন এর ব্যক্তিগত কাজ আছে বিধায়, দহন সিনেমাটি করতে পারছে না । যদিও বাঁধন দহন সিনেমাটির জন্য নিজেকে তৈরি করেছে, মোটর সাইকেল চালানো শিখেছে। সর্বপরি আমাদের সবার সাথে জাজের সাথে পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়েছিল। যা এখনো আছে। বাঁধনের জন্য রইল জাজ পরিবারের পক্ষ থেকে শুভ কামনা।‘

বাঁধন বলেন, “সাত-আট দিন ধরে জাজ কর্তৃপক্ষ এবং আমি আলোচনার মাধ্যমে এমন সিদ্ধান্ত নিয়েছি। আমি না থাকলেও দহনের পুরো টিম ও জাজ মাল্টিমিডিয়ার জন্য শুভকামনা রইলো। আমাদের মধ্যে আগের মতই সুসম্পর্ক থাকবে।”