২০০৮ সালের ২১ মার্চ ধানমন্ডি-২৭ সিয়ার্স রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে বাপ্পা মজুমদার ও চাঁদনীর বিয়ে হয়েছিল । বাপ্পা মজুমদারের বউ চাঁদনীর সঙ্গে এখন সম্পর্ক খারাপ হওয়ার পরে উপস্থাপিকা ও অভিনেত্রী তানিয়া হোসাইনের সঙ্গে নতুন করে প্রেমে জড়িয়েছেন বাপ্পা। তানিয়াও এর আগে বিবাহিত ছিলেন । ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

মিডিয়ার বাতাসে অনেক দিন উড়েছে সে খবর। তানিয়া এর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন উপস্থাপক এবং চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাসকে। তবে বেশিদিন টেকেনি সেই বিয়ে।এরপর সোলস ব্যান্ডের পার্থ বড়ুয়ার সঙ্গে প্রেম করেছেন অনেকদিন। এবার ঘর বাঁধছেন বাপ্পার সঙ্গে।

বাপ্পা মজুমদার ও অভিনেত্রী চাঁদনীর সংসারে যে ভাঙন ধরেছে তা অনেকদিন আগেই মিডীয়ায় জানা যায় । তবে কেউ মুখ খোলেননি, তারা দুজনই নিরব থেকেছেন বিষয়টি নিয়ে।এবার শোনা যাচ্ছে উপস্থাপিকা ও অভিনেত্রী তানিয়া হোসাইনকে বিয়ে করতে চলেছেন বাপ্পা মজুমদার। তবে এবার বাপ্পা নিজ মুখে সব কথা পরিস্কার করলেন।

বাপ্পা মজুমদার বললেন, ‘আমি দুই একদিনের মধ্যে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেব। আমি চাই না বিষয়টি নিয়ে কোনোরকম জল ঘোলা হোক।চার পাঁচ দিন থেকে ভীষণ জ্বরে পড়েছিলাম। আজকেই জ্বর থেকে উঠেছি। কাল পরশুর মধ্যেই আমি এই বিষয়টি সবার কাছে খুলে বলবো।’তানিয়া হোসেন বলেন,

‘এ বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে চাই না। আরও সময় লাগবে। জীবন চলমান। এখানে অনেক ঘটনাই চমক নিয়ে আসে।’গোপনে তারা আংটি বদলও করেছেন। ঈদের পর বিয়ে করার পরিকল্পনা করেছেন দুজন। আংটি বদলের একটি ছবি তানিয়া ২০ মে রাতে তার ফেসবুকে পোস্টও করেছেন। ছবিতে দেখা যাচ্ছে তানিয়ার অনামিকায় একটি আংটি। তবে কবে, কোথায়, কখন তাদের বিয়ে হবে সে বিষয়ে নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে আরও দুই-একদিন।