যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। তার এমন সিদ্ধান্তে রীতিমতো অবাক বলিপাড়া। এখন থেকে নাকি চুম্বন দৃশ্যে ক্যামেরাবন্দি হবেন না তিনি। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সম্প্রতি সাবেক এই পর্নো তারকা এমন-ই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। খোলামেলা অভিনয় এবং ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে সব সময়ই পারদর্শী সানি। বর্তমানে একটি ছবির শুটিং করছেন তিনি।

তাকে বলা হয়েছিল একাধিক চুম্বন দৃশ্যে কাজ করার জন্য। কিন্তু রাজি হননি সানি। এমন দৃশ্য করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। কিন্তু হঠাৎ করে সানির এই সিদ্ধান্ত কেন? বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।

সানি বলেন, “আমি এই সময়ে আর এ ধরনের দৃশ্য করতে চাই না। আমি আসলে কমফোর্টেবল না। তবে কেন কমফোর্টেবল না সেটা আমি নিজেও জানি না। আমি যে কাজটি সাবলীলভাবে করতে পারবো না সেটা করতে যাবো কেন!”

সুতরাং, সিদ্ধান্ত নিয়েছি আর এ ধরনের দৃশ্যে কাজ করবো না। আর বাকি সব দৃশ্য করতে আমার আপত্তি নেই। সানির এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন বলিউডবাসী। অনলাইনেও হঠাৎ সানির এমন সিদ্ধান্তের বিষয়টি চর্চিত হচ্ছে।