পবিত্র মাহে রমজানে বলিউড তারকাদের যে বার্তা- শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। সমগ্র বিশ্বের মুসলিম উম্মাহ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করছে পবিত্র রমজান। আত্মশুদ্ধির এই মাসটিকে বিশেষভাবে দেখছেন বলিউডের অনেক তারকা। ধর্মীয় বেড়াজাল উপেক্ষা করে রমজানের শুভেচ্ছায় সামাজিক যোগাযোগ মাধ্যম টইটুম্বুর করে তুলছেন তাঁরা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

টুইটারে বলিউডের হিন্দু, মুসলিম অনেক তারকা ধর্মীয় বেড়াজাল টপকে রমজানে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন, ইমরান হাশমি, ঋষি কাপুর, একতা কাপুর, আদনান সামি, হুমা কোরেশি, মাহিরা খান, আলি জাফরসহ অনেকে।

সবার আগে টুইটারে শুভেচ্ছা জানিয়ে আদনান সামি লিখেন, ‘রমজান মোবারক, সবাইকে আমার ভালোবাসা ও দোয়া।’

‘অগ্নিপথ’ সিনেমার একটি অ্যানিমেটেড ছবি শেয়ার দিয়ে ঋষি কাপুর লেখেন, ‘রমজান মোবারক।’

মাহিরা খান তাঁর টুইটারে বলেন, ‘ঘরে ঘরে এখন খাবার নিয়ে বিস্তর আলোচনা চলছে। সবাইকে রমজান মোবারক। শান্তি বর্ষিত হোক সবার প্রতি।’

রাভিনা টেন্ডন লিখেছেন, ‘সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। রমজান সবার জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনুক’।