বেশ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হচ্ছিল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও পরিচালক রাজ চক্রবর্তীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। কিন্তু ভয়ংকর ঘটনার মুখোমুখি হয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। শুক্রবার রাতে বর্ধমান শহর থেকে কিছুটা দূরে রেনেসাঁ টাউনশিপের একটি রিসোর্টে ধুম ধামের মধ্য দিয়ে অনুষ্ঠান চলাকালীন সময়ে আগুন লেগে গিয়েছিল সেখানে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ওই দিন রাত রাত ১০টার দিকে আতশবাজি ফুটানোর সময় আগুলে ফুলকি লেগে রিসোর্ট থেকে একটু দূরে আগুন লেগেছিল। পুলিশের সহযোগীতায় দমকল এসে সেই আগুন নিভাতে সক্ষম হয়। অনুষ্ঠান স্থল থেকে কিছুটা দূরে আগুন লাগার কারণে ক্ষতির হাত থেকে বেঁচেছে মানুষ।

গত ১১ মে রাতে শুভশ্রী আর রাজ চক্রবর্তীর বিয়ের আয়োজন করা হয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে। সেখানে রীতি মেনে বিয়ের পিঁড়িতে বসেন তারা। আলো, বাজনা—সবকিছু মিলে রাজবাড়িটা ঝলমল করছিল। সেদিন শুভশ্রীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন রাজ। গত ৬ মার্চ কলকাতায় রাজের বাসায় তাদের আইনি বিয়ে সম্পন্ন হয়।

১৩ মে কলকাতার আরবানায় রাজ আর শুভশ্রীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। সেদিনও আমন্ত্রিত ছিলেন টালিউডের তারকারা। বিয়ের পর একের পর এক অনুষ্ঠান লেগেই আছে। রাজ চক্রবর্তী জানিয়েছেন নতুন ছবি কাজ শুরু করবেন শিগগিরেই। অন্যদিকে শুভশ্রীও কিছু দিনের মধ্যে আবারও শুটিংয়ে মন দিবেন বলে জানা গেছে।