বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট রণবীরের প্রতি তার মুগ্ধতার কথা প্রকাশ করেছে। আলিয়া ভাট আগেও বলেছে রণবীর কাপুর তার প্রথম ক্র্যাশ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আর ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় অভিনয়ের সূত্রেই পরস্পরের কাছাকাছি আসা। এরপর থেকেই আলিয়া যেখানে, রণবীরও সেখানে। তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আগে থেকেই ছিল। কিন্তু এবার শোনা যাচ্ছে, ছবির শুটিংয়ের শুরু থেকেই আলিয়া-রণবীরের প্রেমের শুরু।
বর্তমানে আলিয়া-রণবীর একসঙ্গে শুটিং করছেন অয়ন মুখোপাধ্যায়ের সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। তবে এটাই প্রথমবার নয়, রণবীর ও আলিয়া একফ্রেমে একই সেটে আগেও শুটিং করেছেন।
এর আগে সঞ্জয় লীলা বানসালি একটি ছবির জন্য আলিয়া ও রণবীরকে নিয়ে একটি ফটোশুট করেছিলেন। তখন আলিয়ার বয়স ১২ এবং রণবীরের ২২। ছবির নাম ছিল ‘বালিকা বধূ’। যদিও সেই ছবি ফ্লোরে কোনও দিনই আসেনি। ভাগ্য এবার একই সেটে রণবীর এবং আলিয়াকে একসঙ্গে এনে দিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’।
এর আগে ব্রহ্মাস্ত্রের সেটে মার্চে আলিয়ার জন্মদিন পালন করা হয়। সেখানে নীতু কাপুরও পৌঁছে যান এবং আলিয়া-রণবীরের সঙ্গে জন্মদিন পালন করেন। গত সপ্তাহে দুই তারকা হাতে হাত রেখে সোনম কাপুরের বিয়ের রিসেপশনে হাজির হন। কাপুর পরিবারের এই সুদর্শন অভিনেতাকে আলিয়া যে খুবই পছন্দ করেন। সেটা একসঙ্গে কাজ করার আগেও বেশ কয়েকবার বলেছিলেন আলিয়া।
এসবের পাশাপাশি এটাও শোনা যাচ্ছে, আলিয়া এবং রণবীর দুজনে লিভ-ইন রিলেশনে আছেন। তবে আলিয়া তার ঘনিষ্ঠ বন্ধুদের জানিয়ে রেখেছেন, রণবীর শুধুই তার সহ-অভিনেতা। তার বেশি কিছু নয়। যদিও তাদের সম্পর্কের সত্যি-মিথ্যা বেরিয়ে পড়বে ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেলেই।
উল্লেখ্য, ১১ মে মুক্তি পাচ্ছে আলিয়া ভাটের নতুন ছবি ‘রাজি’। ছবিতে কাশ্মীরের একজন গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন তিনি। পরিচালক মেঘনা গুলজার। গত ১০ এপ্রিল ছবির ট্রেলার প্রকাশ করা হয়।আলিয়া তার অভিনয় দিয়ে দর্শকদের মাতিয়ে দিয়েছেন।





