বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ‘লেডিস ভার্সেস রিকি বেহেল’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এ অভিনেত্রী প্রায়ই নানা কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সামালোচনার মুখে পড়েন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মাঝখানে বেশ কিছু সময় বিরতিতে ছিলেন পরিণীতি চোপড়া। এই সময় ওজন কমিয়ে নিজেকে সম্পূর্ণ পাল্টে ফেলেন। আর এ জন্য অনেকের প্রশংসা পেলেও সমালোচনায়ও বাদ পড়েননি তিনি।
ভারতীয় একটি গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, সবসময় সবার কথায় মনোযোগ দেয়া অসম্ভব। যদি আপনি এমনটা করেন তবে ঝামেলায় পড়ে যাবেন। আপনাকে নিজের কাছে ভালো লাগতে হবে, নিজে ফিট থাকতে হবে।
তিনি আরো বলেন, আপনাকে এমন কাজ করতে হবে যা আপনার কাজে আসবে, নিজের কাছে ভালো লাগবে। কোনো নির্দিষ্ট গড়নের হতে হবে এ ব্যাপারে আমার কোনো চাপ নেই। আমি শুধু সুখী, ফিট ও সুস্বাস্থ্যের অধিকারী থাকতে চাই।
এদিকে ‘লেডিস ভার্সেস রিকি বেহেল’ সিনেমা দিয়ে বলিউডে আসলেও ‘ইশকজাদে’ সিনেমার মাধ্যমে সবার নজরে আসেন তিনি। এরপর ‘কিল দিল’, ‘দাওয়াত-ই-ইশক’ ও ‘শুদ্ধ দেশি রোমান্স’র মতো ফ্লপ সিনেমার পাশাপাশি ‘হাসি তো ফাসি’, ‘গোলমাল এগেইন’র মতো বক্স অফিস সফল সিনেমাও উপহার দিয়েছেন। বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।





