অপু বিশ্বাস। সম্প্রতি তিনি ৩০ কেজি ওজন কমিয়েছেন। ১বছর আগে তার শরীরের ওজন ছিল ৯৫ কেজি। এখন তা কমিয়ে এসেছে ৬৫ কেজিতে! তবে তার নতুন ছবির জন্য আরো কমাতে হবে ৮ কেজি! ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এদিকে, মা হওয়ার আগের সেই ফিগার আবারো ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন অপু। রাজধানীর একটি জিমে মাস খানেক ধরে নিয়মিত যাচ্ছেন তিনি।
এদিকে, একসময়ের ঢালিউডের এই নায়িকা এখন ব্যস্ত, আবারো নিজেকে আগের রূপে ফিরিয়ে নেয়ার।
অপু বলেন, বিরতির পর যখন টেলিভিশনের পর্দায় হাজির হয়েছি, তখন আমার ওজন ছিল ৯৫ কেজি। এরপর ইচ্ছে থাকলেও নানা ব্যস্ততায় জিমে সময় দিতে পারিনি।
এক মাস ধরে আমি খুব সিরিয়াস। ঠিক এই মুহূর্তে আমার ওজন ৬৫ কেজি। আমাকে আরো আট কেজি ওজন কমাতে হবে। প্রতিদিন জিমে নিয়মিত তিন ঘণ্টা করে সময় দিচ্ছি।
উচ্চতা অনুযায়ী যতটা ওজন হওয়া উচিত, অপু এখন তার কাছাকাছি চলে এসেছেন। জিমে নিয়মিত সময় দেয়ার পাশাপাশি ডায়েট নিয়ে বেশ সচেতন এই অভিনেত্রী।
এদিকে, অপু শিগগির দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ এর কাজ শুরু করবেন। তাছাড়া তিনি শেষ করেছেন ‘পাঙ্কু জামাই’র কাজ।





