পুরো কলকাতা জুড়ে এখন চলছে উৎসবের আমেজ, কারন সেখানকার জনপ্রিয় দুজন তারকা নায়িকা শুভশ্রী গাঙ্গুলী এবং চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তী এক সমস্পরকে আবদ্ধ হয়েছেন। এ নিয়ে ভক্তদের মাঝে উত্তেজনার কোন কমতি নেই। এবার জানা গেল শ্বশুরবাড়িতে প্রথমদিন কী রান্না করেছেন তিনি ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ওয়ালি রাজবাড়ির দিকেই নজর ছিল গোটা টলি ইন্ডাস্ট্রর ৷ সোশ্যাল মিডিয়া, আর টেলিভিশনের পর্দায় সর্বক্ষণ চোখ রেখেছেন ভক্তরা ৷ রাজ-শুভশ্রীর বিয়ে বলে কথা ৷ এলাহি আয়োজন ৷ তারকাদের উপস্থিতিতে একটা ঝলমলে ব্যাপার ছিল গত তিনদিন ধরে ৷

আইবুড়ো ভাত থেকে মেহেন্দি সবই হয়েছে জাঁকের সঙ্গে ৷ আর বিয়ের দিন যে আয়োজনটা আরেকটু বেশি ছিল সে কথা আর নতুন করে বলার কিছু নেই ৷ বিয়ের পর বেজায় খুশি নবদম্পতি৷ রাজ আর শুভশ্রীকে নিয়ে আমোদ তো একটু হবেই টলি-টাউনের মোস্ট হ্যাপেনিং কাপল বলে কথা ৷

ভক্তদের কাছে যতোই স্টারভ্যালু থাকুক না কেন, দুই বাড়ির কাছে তাঁরা বড়ই আপনার ৷ খুবই কাছের ৷ বড্ড আদরের দুটো মানুষের এতদিনের সম্পর্ক এতদিনে পরিণতি পেল ৷ তাঁরা সুখে থাকুক, ভালো থাকুক -এই কামনাই সর্বক্ষণ৷

তাই কোনওরকম ঝুঁকি নিতে চাননি রাজ ও শুভশ্রীর বাড়ির লোকজন ৷ বিয়ের সমস্ত অনুষ্ঠানই হয়েছে নিয়ম মেনে ৷ বিয়েতে যাতে কোনও ত্রুটি না থাকে, সেই কারণে বর্ধমান থেকে এসেছিলেন পুরুত ৷

সদ্য বিবাহিত রাজ-শুভশ্রীও বাধ্য ছেলে-মেয়ের মতো মেনেছেন সব আচারই ৷ শ্বশুরবাড়িতে পৌঁছেছেন দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের আদরের মেয়েটি ৷ যে কিনা এই মুহূর্তে টলিউড আর ঢালিউড কাঁপাচ্ছেন ৷ তবে রাজের বাড়ির মানুষজনের কাছে তো শুভশ্রী নতুন বৌমা ৷ পালন করতে হবে স্ত্রী আচার ৷ আর বাকি পাঁচটা হিন্দু সদ্য বিবাহিত রমণীর মতো শুভশ্রীও কিন্তু সেই আচার-অনুষ্ঠান পালন করে গেলেন ৷

একটি ছবি প্রকাশ পেয়েছে ইনস্টাগ্রামে। যেখানে দেখা যায় শুভশ্রীকে রান্না করতে ৷ আসলে একটি লোকাচার রয়েছে, যেখানে বিয়ে হওয়ার পর নতুন বৌকে ‘দুধ উথলে পড়া’ দেখতে হয় ৷ যা নাকি সংসারে সমৃদ্ধি ডেকে আনে ৷ সেই রীতি পালন করার সময় ক্যামেরাবন্দি হয়েছেন নায়িকা ।