সালমানের সাথে মডেল সুন্দরীর লুলিয়ার সম্পর্ক ছিল দীর্ঘ দিনের । এই অভিনেত্রী ও মডেল কে সালমানের সাথে বিভিন্ন জায়গায় এক সাথে দেখা গেছে।এমনকি সালমানের পরিবারের সকল অনুষ্ঠানেই ছিল লুলিয়া কিন্তু ফের তাদের সম্পর্ক নিয়ে আলোচনায় মেতে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সম্প্রতি লুলিয়ার একটি পোস্ট ঘিরে আলোচনায় ডানা মেলেছে। পোস্টটিতে লুলিয়া লেখেন, ‘অতীতে আমার হয়তো সবচেয়ে বড় ভুল ছিল, আমি বিশ্বাস করতাম, উপযুক্ত ব্যক্তিকে খুঁজে পাওয়াই ভালোবাসা। কিন্তু বাস্তবে উপযুক্ত ব্যক্তি হয়ে ওঠাই ভালোবাসা। যে ব্যক্তির সঙ্গে জীবন কাটাতে চাও, তাঁকে খুঁজো না। বরং সেই ব্যক্তি হয়ে ওঠো যার সঙ্গে তুমি জীবন কাটাতে চাও।’সালমানের ভক্তরা এই পোস্ট দেখে বিভিন্ন মন্তব্য করায় সেটি মুছে দিয়েছেন লুলিয়া।

বছর দুয়েক ধরেই সালমানের সঙ্গে লুলিয়ার সম্পর্ক নিয়ে বলিউডে আলোচনা চলছে। ২০১৬ সালের ১৩ মে মুম্বাইয়ে প্রীতি জিনতার বিয়ের অনুষ্ঠানে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল সালমান ও লুলিয়াকে। এরপর বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। খান পরিবারের প্রায় সব অনুষ্ঠানেই দেখা গিয়েছে লুলিয়াকে। তিনি সালমানের মা সালমা খানের সঙ্গে বিমানবন্দরে ও পানভেলে একটি খামারবাড়িতেও যান। কিন্তু সেই সম্পর্কেই সম্ভবত চিড় ধরেছে।কয়েকদিন আগেই সালমানের অন্যতম প্রিয় বিগ বস প্রতিযোগী এলি আব্রাম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন।

সেই ছবিতে দেখা যায়, লুলিয়ার উপস্থিতিতেই এলিকে পিছন থেকে জড়িয়ে ধরেছেন সালমান। কিন্তু সেটি সালমানের ভক্তদের নজর এড়িয়ে যায়নি। এই ঘটনার পরেই লুলিয়ার এই পোস্ট তাৎপর্যপূর্ণ।

সালমান ও মডেল সুন্দরীর লুলিয়ার সম্পর্ক নিয়ে আলোচনায় মেতে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। সালমানের ভক্তরা লুলিয়ায় এই পোস্ট টি ভালবাবে আমলে নিতে পারে নি । সালমানের ভক্তদের বিভিন্ন মন্তব্যের কারনে এই পোস্টটি মুছে ফেলতে বাধ্য হয়।