খুব একটা ভালো সময় যাচ্ছে না মিমির! একদিকে দেবের ছবি থেকে তাঁর সরে যাওয়ার ঘটনা টালিগঞ্জে বেশ হইচই তৈরি করেছে, অন্যদিকে প্রাক্তন বয়ফ্রেন্ড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে অভিনেত্রীর শুভশ্রীর বিয়ে ঘিরেও আলোচনাতে মিমির প্রসঙ্গ টানতে কেউ ছাড়ছে না। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তবে টলিউডের এই দাপুটে অভিনেত্রী এসব নিয়ে অত মাথা ঘামাচ্ছেন না। তিনি নিজের তালে নিজের মত রয়েছেন।
মিমি আপাতত খবরে , তাঁর নতুন ট্যাটুটি ঘিরে। মিমির তলপেটের নতুন ট্যাটুর ছবি অনেকেরই নজর কেড়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই ট্যাটু নতুন করে করালেন অভিনেত্রী? উত্তর একটাই। কিছুদিন আগে অ্যাপেনডিক্স অপরেশন হয় মিমির। আর অপরেশনের পর দাগ এখনও স্পষ্ট মিমির শরীরে।
যা নিয়ে অস্বস্তিতে ছিলেন মিমি নিজে। আর সেজন্য তলপেটে নতুন ট্যাটু করিয়ে নেন মিমি। আর এই নতুন ট্যাটুর ছবিই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।





