সোনমের বিয়ের রিসেপশনের রাতে একঝাঁক বলিউড তারকার মেলা দেখা যায়। সোনমের পরিবারের তারকা সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত ছিলেন বলিউডের স্টার মেগাস্টাররা। সালমান থেকে শুরু করে, রেখা, শাহরুখ, কঙ্গনা , মাধুরী, কারিনাদের দেখা গেছে রিসেপশনের রাতে। জমজমাট সঙ্গীত আর নাচের অনুষ্ঠানেও দেখা যায় তাঁদের। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
রিসেপশনের রাতে সালমান খান পার্টিতে আসতেই অস্বস্তি শুরু হয় অর্জুনর কাপুরের। সোনমের কাজিন অর্জুনকে এদিন মুখ গোমড়া করেও থাকতে দেখা যায় রিসেপশনে। এই ঘটনার সূত্রপাত সালমানকে ঘিরে। সালমান রিসেপশনের হল-এ ঢোকবার আগে, সেখানে দাঁড়িয়েছিলেন সোনমের পরিবারের সবাই ছিলেন বনি, অর্জুন কাপুররা।
এদিকে, সালমান সেখানে পৌঁছতেই কার্যত অর্জুনকে না দেখার ভান করতে থাকেন। অর্জুন সালমানের দৃষ্টি আকর্ষণ করতে সামনে দিয়েই চলাফেরা করতে থাকেন। কিন্তু সালমান কার্যত তাঁকে অবজ্ঞা করেই এগিয়ে যান। ঘটনা ধরা পড়েছে এক ভিডিওতে।
উল্লখ্য, সালমানের ভাই অরবাজ খানের স্ত্রী মালাইকাকে নিয়ে বহু দিন ধরেই অর্জুনের সঙ্গে সালমানের ঠাণ্ডা যুদ্ধ চলছে। যা অবসান করতে চেয়েও পারেননি অর্জুন। শোনা যায়, মালাইকার সঙ্গে অর্জুনের ঘনিষ্ঠতার জন্যই , অরবাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় মালাইকার।
আর এই ঘটনা নিয়ে অর্জুনের ওপর বেজায় ক্ষুব্ধ সালমান। আর সে প্রমাণ সোনমের বিয়ের রিসেপশনের রাতে আরও একবার দিলেন সল্লু। এজন্য রাতে পার্টির নাচে সালমানের আশপাশেও দেখা যায়নি অর্জুনকে





