আগামী সপ্তাহে আলিয়া ভাট ও ভিকি কৌশাল অভিনীত ‘রাজি’ ছবিটি মুক্তি পাবে।অভিনয় শুরু করেছিল ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে।এরপর থেকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

পরিবারের জোর থাকলেও খুব অল্প সময়ে অভিনয়টা দিয়েই বলিউডে পোক্ত আসন গড়েছেন তিনি। সামনে তার ‘রাজি’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। এর দীর্ঘ সময়ে কী পরির্তন এসেছে জানতে চাইলে আলিয়া বলেন, আমি আগের চেয়ে অনেক পরিণত। মা আমাকে বলেছে, আমি তরুণী থেকে দায়িত্বপরায়ণ মহিলায় পরিণত হয়েছি। কিছু বছর আগেও আমি ভীষণ বিশৃঙ্খল ছিলাম। এখন অনেক সামলে নিয়েছি।

‘কলঙ্ক’ ছবিতে মাধুরীর দীক্ষিতের সঙ্গে দেখা যাবে আলিয়াকে। মাধুরীকে নিয়ে আলিয়া বলেন, মাধুরী এখনও এত সুন্দরী যে, চোখ ফেরানো যায় না। সেটে মাধুরী দীক্ষিতকে দেখে আমি পাথর হয়ে গিয়েছিলাম, দু’দিন শুটিং করার পর আড়ষ্টতা একটু কেটেছে। কোনও দিন ভাবিনি, একসঙ্গে ক্যামেরার সামনে কাজ করব।

পর্দার বাইরে নিজের জীবন নিয়ে আলিয়া বলেন, ২৫ বছরের একটা মেয়ের যেমন হওয়া উচিত আমি তেমনই। ছবির কোনও চরিত্র নিয়ে আমি বাড়িতে ফিরি না। আমি খুবই সাধারণ। ক্যামেরার বাইরে অভিনয় করলে তো বোর হয়ে যাব!

মেঘনা গুলজার আলিয়া ভাটের প্রশংসা করতে গিয়ে বলেন, আলিয়া ভাট এখন অনেক পরিপক্ক।এ সিনেমা আলিয়া ভাটকে ছাড়া সম্ভব নয়।