আগামীকাল রোববার সারাদেশে একসাথে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। জানা যায় সারা দেশে ১০টি শিক্ষা বোর্ডের অধীন একযোগে দেশের বড় এই পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করার কথা রয়েছে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

রোববার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফলের বিস্তারিত তুলে ধরা হবে।

দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট, মোবাইলে এসএমএসের মাধ্যমে ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।

গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা থেকে শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ মার্চ শেষ হয়। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র ও ১০ লাখ আট হাজার ৬৮৭ জন ছাত্রী রয়েছে। তিন হাজার ৪১২টি কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ২ লাখ ৮৯ হাজার ৭৫২ জন এবং কারিগরী শিক্ষা বোর্ডের অধীন এক লাখ ১৪ হাজার ৭৬৯ জন পরীক্ষা দেয়। এ ছাড়া বিদেশে অবস্থিত আটটি কেন্দ্রে ৪৫৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেয়।

ফল জানার উপায়:
মোবাইলে ফলাফল জানতে: যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। মোবাইল থেকে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে পরীক্ষার নাম (ssc/alim/tec) লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

আরও সহজে জানতে:
এসএমএস এ ফলাফল পেতে ‍SSC < স্পেস > বোর্ডের Name এর প্রথম তিন অক্ষর < স্পেস >

রোল নম্বর < স্পেস > পাসের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
যেমন: ঢাকা বোর্ডের জন্য, SSC Dha 223657 2017 এবং Send করবেন 16222 নম্বরে। ফিরতি মেসেজে ফলাফল জানানো হবে।

ওয়েবসাইট থেকে ফলাফল জানতে: ইটারনেটে এসএসসির ফলাফল পাওয়া যাবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট educationboardresults.gov.bd থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো: educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফল ডাউনলোড করতে পারবে।