মাত্র ২৫ হাজার টাকার চুক্তিতে বরগুনার আমতলীতে চলমান এইচএসসি পরীক্ষায় বন্ধুর হয়ে ১৩তম পরীক্ষা দিতে এসে আরিফ হোসেন গ্রেফতার হয়েছেন।আমতলী থানা ও পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, আমতলী সরকারী কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র মেহেদি হাসান । ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
১২টি বিষয়ে পরীক্ষা দেওয়ার পর গতকাল সকালে উচ্চতর গণিত বিষয়ের পরীক্ষা দিতে বকুলনেছা মহিলা কলেজ কেন্দ্রে আসে আরিফ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কেন্দ্রের গেট থেকে সকাল সাড়ে ৯টায় তাকে আটক করে।
পরে জিজ্ঞাশাবাদে আরিফ তার বন্ধু হাসানের হয়ে ভুয়া পরীক্ষার্থী সেজে ২৫ হাজার টাকার চুক্তিতে পরীক্ষা দিতে আসার কথা স্বীকার করে। মাত্র ২৫ হাজার টাকার চুক্তিতে বরগুনার আমতলীতে চলমান এইচএসসি পরীক্ষায় বন্ধুর হয়ে ১৩তম পরীক্ষা দিতে এসে আরিফ হোসেন গ্রেফতার হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে আমতলীর বকুলনেছা মহিলা কলেজ কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।গ্রেপ্তারকৃত আরিফ পটুয়াখালী সরকারী কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র ও বরগুনা সদর উপজেলার বুরিরচর গ্রামের বাবুল শরীফের ছেলে।
আরিফ পুলিশকে জানায়, আমতলীর চাওড়া চালিতাবুনিয়া গ্রামের আনিছুর রহমানের ছেলে ও আমতলী সরকারী কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী মেহেদি হাসান আমার বন্ধু। তার অনুরোধে এবং ২৫ হাজার টাকার চুক্তিতে ভুয়া পরীক্ষার্থী সেজে পরীক্ষা দিতে আসি।
বকুলনেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মোঃ মজিবুর রহমান বলেন, ভুয়া পরীক্ষার্থী সেজে পরীক্ষা দেওয়ার অপরাধে আরিফের বিরুদ্ধে আমতলী থানায় মামলা করা হয়েছে। জেলহাজতে পাঠানো হয়েছে।আর প্রকৃত পরীক্ষার্থী মেহেদী হাসানকে পরীক্ষা থেকে বহিস্কার করা হয়েছে।




