অভিনেত্রী রাখি সাওয়ন্ত সব সময় নিজেকে বিতর্কের মধ্যেই রাখতে পছন্দ করেন। সব সময়ই আলোচনায় থাকেন যে কোনো বিষয় নিয়ে। আবারও তার ব্যত্যায় ঘটনানি তিনি। নতুন মন্তব্যে আবারো আলোচায় আসলেন। কাস্টিং কাউচ নিয়ে এবার সরাসরি মুখ খুললেন বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ন্ত৷ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তার মতে বলিউডে কারও ধর্ষণ হয় না, সব কিছু দু’পক্ষের সম্মতিতেই হয়৷ ভারতীয় এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কারও ধর্ষণ হয় না৷ নিজের ইচ্ছা এবং সম্মতিতেই এই সব হয়ে থাকে৷
রাখি সাওয়ন্ত আরও জানান, তিনি যখন বলিউডে স্ট্রাগল করছেন, তাকেও কাস্টিং কাউচ-এর সম্মুখীন হতে হয়েছে৷ তার মতে, এখানে যৌনতা নিয়ে দুর্নীতি চলে৷
কিন্তু তিনি তার প্রতিভার জোরেই জায়গা করে নেন বলে তার দাবি৷ তিনি জানান, অনেক কম বয়সী মেয়েরাই ইন্ডাস্ট্রিতে আসে হিরোইন হওয়ার জন্য কিন্তু হয়ে যায় অন্য কিছু, তাই অন্যান্য স্ট্রাগলার-দের উদ্দেশ্যে তিনি বলেন, ধৈর্য্য ধরতে এবং কোনও প্রলোভনে পা না দিতে৷
এবার তিনি এটাও বলেন খানে ছেলেরাও এ ধরণের সমস্যায় পড়ছেন, শুধু মেয়েরাই নয়।





