এদিকে শাকিবের এ কথাই একমত পোষণ করে ভক্তরা নানা মন্তব্য করতে থাকেন। মোহাম্মদ মিজানুর রহমান নামে একভক্ত লিখেছেন, ‘শুধু পর্দাতেই নয়, শাকিবের জনপ্রিয়তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দারুণ। তার ভক্তদের হাতে গড়া ‘শাকিব খান: কিং অব ঢালিউড’ নামে একটি অফিয়াল ফ্যানস গ্রুপ রয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সেই গ্রুপের সদস্যসংখ্যা ৪ লাখ পূরণ হয়েছে। দেশের কোনো অভিনেতার একক গ্রুপ হিসেবে বর্তমানে সবচেয়ে বেশি সদস্য এ গ্রুপে।’

‘শুধু তাই নয়, কার্যক্রমের দিক দিয়েও এগিয়ে রয়েছে এ গ্রুপটি। বলা হয়ে থাকে, ঢাকাই চলচ্চিত্র নিয়ে কার্যকর গ্রুপগুলোর মধ্যে শাকিবের ফ্যানস গ্রুপটি সবচেয়ে এগিয়ে। ভক্তরা প্রতিদিন অসংখ্য পোস্ট, লাইক, কমেন্টের মাধ্যমে গ্রুপটিকে জমজমাট করে রাখেন।’

মো: নয়ন মিয়া নামে আরেকভক্ত লিখেছেন, ‘বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির একমাত্র নক্ষত্র, যার কোন তুলনা হয়না, তাহার তুলনা তিনি নিজেই, ভালোবাসা অবিরাম শাকিব ভাই।

মো: শরীফুল ইসলাম নামে আরেকভক্ত লিখেছে, ‘হুম বস, আপনার সাথে আছি। আপনি যতদিন বেঁচে থাকবেন আমি আপনার ভক্ত হয়ে থাকবো।’