ব্যক্তিগত জীবনের নানা রহস্যের জন্য বারংবার শিরোনামে উঠে এসেছে বিখ্যাত বলিউড অভিনেত্রী রেখার নাম। কখনো মুকেশ অগ্রবালের সঙ্গে বিয়ে নিয়ে আবার কখনো মুকেশ অগ্রবালের আত্মহত্যার ঘটনা নিয়ে আবার কখনো অমিতাভ বচ্চনের সঙ্গে বিতর্কিত সম্পর্কের কথা নিয়ে বহুবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে এই সুন্দরীকে। বহু রহস্য ঘিরে রয়েছে তার জীবনকে।
এমনকি তার সেক্রেটারি ফারজানাকে নিয়েও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পায়। যখনি ফারজানার সঙ্গে রেখার সম্পর্ক নিয়ে রেখাকে প্রশ্ন করা হয় তখনই তিনি জানান যে তিনি ফারজানাকে নিজের আত্মা বলে সম্বোধন করেন। বেশ কয়েকবছর ধরেই রেখার সেক্রেটারি হিসেবে কাজ করবছেন ফরজানা। রেখার সঙ্গে তার শারীরিক সম্পর্ক নিয়েও গুঞ্জন কম হয়নি। এমনিতে বাড়িতে খুব বেশি লোকজন আসুক তা পছন্দ করেননা রেখা।কিন্তু উল্টোদিকে ফারজানার জন্য এসব কোনো বাধানিষেধ নেই. যখন খুশি অবাধে তার বাড়িতে এমনকি বেডরুমে প্রবেশ করতে পারেন ফারজানা।
ফারজানা একসময় রেখার হেয়ার স্টাইলিস্ট ছিলেন। ধীরে ধীরে তাকেই রেখা নিজেরটা সেক্রেটারি রূপে গ্রহণ করেন । অনেকের বিশ্বাস যে হেয়ার স্টাইলিস্ট থাকাকালীন রেখার সঙ্গে তার ঘনিষ্ঠ শারীরিক সম্পর্কও হয়।





