প্রথমে মডেল, এরপর উপস্থাপিকা তারপর চলচ্চিত্র নায়িকা এখন আবার গায়িকা। বর্তমানে দুই বাংলায় জনপ্রিয় এই নায়িকা নুসরাত ফারিয়ার আজ ২৬ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘পটকা’ শিরোনামের গানটি। প্রেমের ভাঙন থেকে কী করে মেয়েরা বেরিয়ে আসবে তাই নিয়েই এই মিউজিক ভিডিওটি। এই গান থেকে যা আয় হবে, তা খরচ করা হবে বাচ্চাদের পড়াশোনায়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

গানটির পাশাপাশি ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে ভারতের এক পত্রিকার সঙ্গে কথা বলেছেন নুসরাত ফারিয়া। সেখানে নায়িকা জানিয়েছেন, আগে টাকা জমিয়ে গাড়ি কিনব, তারপর বিয়ে করব। হঠাৎ করে গানের প্রতি এত আগ্রহ? নুসরাত বললেন, ‘‘গান না শিখলেও স্কুলের অনুষ্ঠানে গান, নাচ, বিতর্ক সব কিছুতেই অংশগ্রহণ করতাম। আমার ক্লাসিক্যাল মিউজিক খুব ভাল লাগে। নজরুল সঙ্গীতও আমার খুব পছন্দের। গান আমাকে সব সময়েই অনুপ্রেরণা দিয়েছে। ’’

বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়, তাহলে কি সামনেই বিয়ে করে সংসার পাতার পরিকল্পনা? সঙ্গে সঙ্গে নাকচ করে নুসরাত ফারিয়া বলেন, ‘‘একেবারেই না। বিয়েতে কত খরচ হয়! আমি সব খরচ বাঁচিয়ে দামি গাড়ি কিনব। তারপর বিয়ে করব। ’’
র্ষকের কাছে নারীর কোন ধর্ম নেই’ শীর্ষক একটি কলাম লেখাকে কেন্দ্র করে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মো. মাহবুব আলম নামের এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর শাহজাহানপুর থানায় মামলাটি করেন। মামলায় তসলিমা নাসরিনসহ চারজনকে আসামি করা হয়েছে।

মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন বিষয়টি গণমাধ্যমের প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন।