দীর্ঘ দশ বছর ঢাকাই ছবির সবচেয়ে ব্যস্ত নায়িকা ছিলেন অপু বিশ্বাস। সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক দর্শকপ্রিয় ছবিতে অভিনয় করে আকাশছোঁয়া সাফল্য পান তিনি। গোটা ক্যারিয়ারে শাকিব খানের সঙ্গেই সিংহভাগ ছবি করেছেন অপু বিশ্বাস। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
কিন্তু সাংসারিক টানাপোড়ন তারপর বিচ্ছেদ এসব কিছুর কারণেই শাকিবের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় ক্যারিয়ারে উজ্জ্বলতা হারিয়েছেন অপু। হাতে নেই তেমন কোনো ছবির কাজ। কিছু দিন আগে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হলেও সেগুলোর কাজ শুরু হয়নি এখনো। কবে নাগাদ শুরু হবে, সেটাও নিশ্চিত নয়। ফলে সিনেমাহীন হয়েই কাটছে নায়িকা অপুর দিন।
কিন্তু সিনেমাহীন জীবন হয়ে পড়লেও তিনি ভক্তদের কাছে থেকে দূরে সরে যাননি কিছুতেই। প্রায় দেখা যায় তাকে ভিন্ন রূপে ভক্তদের মাঝে হাজির হতে। আর গতকাল রাতেও নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে নয়া রূপে ভক্তদের দেখা দেন অপু বিশ্বাস। আর মুহূর্তেই ভক্তদের মন্তব্য আসতে থাকে শত শত।
একভক্ত লিখেছেন, ‘অপু দিদি তুমি আরো শুকাচ্ছ না কেন? তবে ভাল লাগছে।’ আরেকভক্ত লিখেছেন, ‘দিদি ভালো আছেন তো অনেক সুন্দর লাগের।’ আরেকভক্ত লিখেছেন, ‘দিনে দিনে কেমন জানি হয়ে যাচ্ছেন অপু, যা ভালো না।’ আরেকভক্ত লিখেছেন, ‘কিউরেটর ডিব্বা।’ আরেকভক্ত লিখেছেন, ‘সুপ্রভাত বন্ধু, কেমন আছো বন্ধু? আমি রোজ দুপুরে তোমার একটা সিনেমা দেখি, তোমার সিনেমা ছাড়া আর কারো সিনেমা দেখি না। বাংলাদেশের তোমার সিনেমা খুব ভালো লাগে আমার কাছে।’





