ছুটি কাটাতে সুদূর আমেরিকা থেকে দেশে আসেন ইফতি। এসেই ভাইয়ের ফ্ল্যাটে ওঠেন। আর সাথে সাথে ভাবী রেহেমুনার একমাত্র কাজ হয়ে ওঠে দেবরের জন্য বিয়ের পাত্রী জোগাড় করা। শত চেষ্টার পরও পাত্রী যেন পছন্দই হয় না ইফতির। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ঘটনাক্রমে সাফা কবিরে ফাঁদের পড়ে যান জোভান। জনপ্রিয় এ টিভি তারকাকে তাই শেষ পর্যন্ত বিয়ের পিড়িতে বসতে হলো। আমেরিকা থেকে নিজের ভাইয়ের বাসায় এসে এমন বিপদে পড়বেন হয়তো নিজেও ভাবেননি। এতোক্ষণে হয়তো অনেকের চোখ উপরে উঠেগেছে। তবে বিষয়টি একে বারেই কাল্পনিক।
নতু্ন একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন জোভান ও সাফা কবির। নাটকটির নাম ‘তোমার আপন হাতের দোলে’। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন। পারিচালনা করেছেন শাহরিয়ার সুমন। ভিশন নিবেদিত নাটকটি প্রচারিত হবে এশিয়ান টিভিতে।
নাটকে গল্পে দেখা যায়, আমেরিকা থেকে ছুটিতে দেশে এসে ভাইয়ের ফ্ল্যাটে ওঠেন ইফতি। তার ভাবী রেহেমুনার একমাত্র কাজ হয়ে ওঠে দ্রুত সময়ের মধ্যে দেবরের জন্য বিয়ের পাত্রী জোগাড় করা। কিন্তু কোনও পাত্রীই পছন্দ হয় না ইফতির। বেশ কয়েকটা মেয়ে দেখার পর একসময় হাল ছেড়ে দেন দেবর-ভাবী।
ঠিক এমন সময়ে পাশের ফ্ল্যাটের আভা নামের এক মেয়ের সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতিতে পড়েন ইফতি! ঘটনা মোড় নেয় অন্যদিকে। এমন গল্প নিয়েই সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত ‘তোমার আপন হাতের দোলে’ নাটকটি নির্মিত হয়। এতে ইফতি ভাবীর চরিত্রে তাহমিনা সুলতানা মৌ। ইফতির চরিত্রে জোভান ও আভা চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির।





