মাসুমা রহমান নাবিলা। ছোট পর্দার খুবই পরিচিত মুখ। অবশ্য উপস্থাপিকা হিসেবেই নাবিলা পরিচিত ছিলেন। তবে ‘আয়নাবাজি’ সিনেমাতে দারুণ অভিনয় করে নায়িকা হিসেবেও ব্যাপক পরিচিত পান এই অভিনেত্রী।
আয়নাবাজি’ ছবির এই নায়িকা বিয়ে করছেন- এ ঘোষণা অনেক আগেই দিয়েছেন। এবার সেই বিয়ের আনুষ্ঠানিক বাস্তবায়ন হচ্ছে।
গত ২৩ এপ্রিল গায়ে হলুদ হয় তার। পাত্র জোবায়দুল হক, তিনি পেশায় একজন ব্যবসায়ী। তিনি জানান, আজ বৃহস্পতিবার (২৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হবে। আর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান- ঢাকার গুলশানের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বিবাহ সম্পন্ন হওয়ার পরই স্বামীর সঙ্গে ইংল্যান্ডের ম্যানচেস্টারে যাবেন নাবিলা। তবে এটা হানিমুন নয়। স্বামী অফিসের কাজে গেলেও নাবিলা যাবেন তার সঙ্গে এমনটাই জানা যায়। তিনি জানিয়েছেন, হানিমুনের সময় পরে বের করে নেবেন তারা।
উল্লেখ্য, মাসুমা রহমান নাবিলা বাবার চাকরির সুবাদে দীর্ঘ ১৫ বছর সৌদি আরবে ছিলেন। তিনি সেখানেই বড় হয়েছেন। পরবর্তীতে দেশে ফিরে আসেন। লেখাপড়ার পাশাপাশি ২০০৬ সাল থেকে টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন তিনি।





