আজ সোমবার নাবিলার রাতে ঢাকার একটি কনভেনশন সেন্টারে গায়ে হলুদের অনুষ্ঠান হবে। বৃহস্পতিবার বিয়ে পিরিতে বসবেন তিনি। এর মধ্যে এ অভিনেত্রী বিয়ের সব প্রস্তুতি শেষ হয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এরপর আগামী ২৬ এপ্রিল ঢাকার আরেকটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। মুলত অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন এবং সবার নজর কারেন।

নাবিলা দীর্ঘ ১৫ বছর সৌদি আরবে থাকার পর বাংলাদেশে ফিরে আসেন এবং পড়ালেখার পাশাপাশি ২০০৬ সালে টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন।

এদিকে বেশ এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশের জনপ্রিয় এই অভিনেত্রী। বিয়ের বাজার, দাওয়াতপত্র বিলি’সহ নানা কাজে এখন ব্যস্ত তিনি। জানা গেছে ঢাকা ও কলকাতা থেকে বিয়ের বাজার করেছেন তিনি।

নাবিলা বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের পরদিন স্বামী জোবায়দুল হক অফিসের কাজে ম্যানচেস্টার যাবেন। সেখানে স্বামীর সঙ্গে যাবেন নাবিলা। অফিসের কাজের ফাঁকে তারা সেখানে ঘুরে বেড়াবেন বলে জানাগেছে।