এখনও বলিউডে অভিষেক হয়নি অভিনতা সাইফ আলি খানের কন্যা সারা আলি খানের। কিন্তু এরপরও সামাজিক যোগাযোগের মাধ্যমে বারবারই আলোচনায় উঠে আসছেন তিনি। এবার তিনি ভাইরাল হলেন বন্ধুর বিয়ের আসরে উদ্দাম নাচ দেখিয়ে! ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

মুম্বাইয়ে বসেছিলো ফ্যাশন ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলার আত্মীয় সৌদামিসি মাট্টুর বিয়ের আসর। এই বিয়ের সংগীত অনুষ্ঠানে যোগ দেন ঐশ্বলিযা রাই বচ্চন, সোনম কাপুর, করণ জোহরের মতো বলিউড তারকারা। সৌদামিনির বন্ধু সারাও আসেন অতিথি হয়ে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
অনুষ্ঠানের এক পর্যায়ে নব্বইয়ের দশকের জনপ্রিয় হিন্দি গান ‘সাত সমুন্দর পার’ গানটির সঙ্গে নেচে দেখান সারা। তার পরনে ছিলো রূপালি কাজের সাদা শিফনের শাড়ি।

কেবল সারাই নয় জনপ্রিয় হিন্দি গানের তালে সেদিনের অনুষ্ঠানে নেচেছেন করণ জোহর, সোনম কাপুররাও। তবে সারার ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে হয়ে গেছে ভাইরাল!

এই ভিডিওতে সারার আবেদনময়ী রূপ দেখে অনেকেই তাকে অভিহিত করেছেন ভবিষ্যতের সুপারস্টার হিসেবে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন