টাইম ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালীর তালিকায় প্রবেশ করলেন দীপিকা পাড়ুকোন। তিনিই একমাত্র ভারতীয় অভিনেত্রী, যিনি টাইম ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালীর তালিকায় জায়গা করে নিলেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
জি নিউজ জানায়, টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রবেশের পরপরই দীপিকাকে অভিনন্দন জানান প্রিয়াঙ্কা চোপড়া। টাইমস ম্যাগাজিনের পাতায় দীপিকার নাম উঠে আসায় তিনি খুশি।
দীপিকার পাশাপাশি বিরাট কোহলিও টাইম ম্যাগাজিনের পাতায় জায়গা করে নিয়েছেন। তাকেও শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা।
এদিকে টাইম ম্যাগাজিনের সবচেয়ে শক্তিশালী ব্যক্তির তালিকায় দীপিকার নাম আসার পর তাকে অভিনন্দন জানান প্রেমিক রণবীর সিং। শুধু তাই নয়, ইনস্টাগ্রামে দীপিকাকে ‘রানি’ বলেও উল্লেখা করেছেন রণবীর।





