আজ বাংলা নববর্ষ উদযাপন করছেন না বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানি। আজকের বর্ষবরণটি আগামীকাল উদযাপন করবেন বলে ঘোষণা দিয়েছেন ওমর সানি। কিন্তু কারণ কী? ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

নৃত্যপরিচালক মাসুম বাবুলের স্ত্রী ফারজানা ববি গতকাল রাতে না ফেরার দেশে চলে যাওয়ার কারণে তিনি আজ কোনো উৎসব পালন করবে না বলে জানিয়েছেন।

এছাড়া শিল্পী সমিতিকে আজ কোনো উৎসবের আয়োজন না করার অনুরোধ করেন ওমর সানি নিজের ফেসবুক পেইজে লিখেছেন, ‘আজ নববর্ষ পালন করা হলো না। মহান রাব্বুল আলামিন যদি চান তো আগামীবার পালন করা হবে ইনশাআল্লাহ।’

‘গতরাতে আমাদের ছেড়ে চলে গেছেন নৃত্যপরিচালক মাসুম বাবুলের স্ত্রী ফারজানা ববি, তার আত্মার মাগফেরাত কামনা করছি। শিল্পী সমিতিকে অনুরোধ করবো আজকের আনন্দোৎসব স্থগিত করে যেন আমাদের সহকর্মী মরহুমা ফারজানা ববির প্রতি শ্রদ্ধা জানানো হয়। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন।’