পূর্ণিমা ও মিশার ধর্ষণ আলোচনা নিয়ে এখনো সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেকেই বিষয়টি মেনে নিতে পারছেন না। এবং পূর্ণিমা নামের একটি অনুষ্ঠানের সঞ্চালনা করেন পূর্ণিমা। সেখানেই একটি পর্বে অতিথি হয়ে এসেছিলেন খলনায়ক মিশা সওদাগর। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

প্রশ্ন-উত্তরের এক পর্যায়ে মিশাকে পূর্ণিমা প্রশ্ন করেন, পর্দায় কতবার ধর্ষণ করেছেন?’, মিশার উত্তর, অনেকবার। ‘কার সঙ্গে ধর্ষণ দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দবোধ করেন?’ পূর্ণিমার এমন প্রশ্নের জবাবে মিশা বলেন, ‌’মৌসুমী এবং পূর্ণিমা’।

কয়েকদিন আগে বিষয়টি নিয়ে মুখ খোলেন মৌসুমীর স্বামী ও চিত্রনায়ক ওমর সানী। নিজের মতো করে ধুয়ে দিয়েছেন মিশা ও পূর্ণিমাকে। এবার ক্ষব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মৌসুমী নিজে।

স্বামীর ফেসবুক আইডি থেকে পোস্ট করা একটি স্ট্যাটাসে তিনি তার প্রতিক্রিয়া জানান। ওই স্ট্যাটাসটি তিনি অন্য সেলিব্রেটিদেরও ট্যাগ করেছেন। এতে তিনি স্পর্শকাতর বিষয়টি নিয়ে যা হয়েছে তার জন্য সংশ্লিষ্টদের ক্ষমা চাইতে বলেন। সেখানে অনেক কথাই বলেছেন মৌসুমী। কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় এই অভিনেত্রীর উপদেশমূলক বার্তাটি।

এই স্ট্যাটাসের এক পর্যায়ে পূর্ণিমাকে উদ্দেশ্য করে মৌসুমী বলেন, আমি আশা করব, এ অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলে ভবিষ্যতে কোনো একটি পর্বে এ ধরনের আচরণের জন্য ক্ষমা চেয়ে নেবেন।