কৃষ্ণসার হরিণ হত্যার অপরাধে দু’দিন জেলে থাকার পর শনিবারই জামিন পান সলমন। ভাইজানের জামিনে বলিউড এবং তাঁর ভক্তরা খুশি হলেও হতাশ বিষ্ণোই সম্প্রদায়ের প্রতিনিধিরা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

জামিন পেয়েছেন, কিন্ত চিন্তা কমছে না সলমন খানের। কারণ, নায়কের জামিনের বিরোধিতা করে হাইকোর্টে আবেদন জানাতে চলেছে রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে।

কৃষ্ণসার হরিণ হত্যার অপরাধে দু’দিন জেলে থাকার পর শনিবারই জামিন পান সলমন। ভাইজানের জামিনে বলিউড এবং তাঁর ভক্তরা খুশি হলেও হতাশ বিষ্ণোই সম্প্রদায়ের প্রতিনিধিরা। তাঁরা মনে করছেন, সলমন জামিন পাওয়ায় তাঁদের এতদিনের আইনি লড়াইয়ের কোনও মূল্য থাকল না। সেই কারণেই সলমনকে জেলে ফেরাতে উচ্চতর আদালতে আবেদন করতে চলেছেন তাঁরা।

বিষ্ণোইদের অন্য একটি সংগঠনের নেতা রণনিবাস বুধনাগরও জানিয়েছেন, সলমনের জামিনের নির্দেশ ভাল করে খতিয়ে দেখছেন তাঁরা। আইনি পরামর্শও নেওয়ার পর তাঁরা উচ্চতর আদালতে জামিনের বিরোধিতা করে আবেদন জানাবেন। তিনি জানিয়েছেন, ‘‘শুধু সলমনের জামিনের বিরোধিতা নয়, চার অভিনেতা-সহ এই মামলায় অব্যাহতি পাওয়া বাকি পাঁচজনের শাস্তির দাবিতেও উচ্চতর আদালতে আবেদন জানাব আমরা।’’

সলমনের সঙ্গেই তব্বু, সেফ আলি খান, সোনালী বেন্দ্রে এবং নীলম এই মামলায় অভিযুক্ত ছিলেন। যদিও, তাঁদেরকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছিল আদালত।

বিষ্ণোইরা সত্যিই শেষ পর্যন্ত হাইকোর্টে আবেদন করে কি না, তা সময়ই বলবে। কিন্তু আপাতত বাড়ি ফিরলেও বিষ্ণোইদের এই হঙ্কার সলমনকে চিন্তায় রাখতে বাধ্য।