এর আগে তার স্বামী ওমর সানী এ বিষয়ে মন্তব্য করেন।সেলিব্রিটি শো’টির একটি পর্বে পূর্ণিমার সঞ্চালনায় অতিথি ছিলেন মিশা সওদাগর। সেখানে সিনেমার ‘ধর্ষণ’ নিয়ে প্রশ্ন করেন ‘সুভা’ নায়িকা। আর তা নিয়ে শুরু হয় সমালোচনা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
‘কার সঙ্গে ধর্ষণ সিনে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন?’— এমন প্রশ্নে মৌসুমী ও পূর্ণিমার নাম বলেন মিশা। শুধু তাই নয় ‘বন্ধু’ দাবি করে মৌসুমীর সঙ্গে অভিনয়ের নানা প্রসঙ্গ তুলে ধরেন খলনায়ক।
এ নিয়ে শনিবার রাতে ওমর সানীর ফেসবুক পাতায় মৌসুমী লেখেন, “প্রিয় দর্শক, আজ একজন অভিনেত্রী হয়ে নয়, একজন নারী হিসেবে আপনাদের কিছু কথা বলতে চাই। আপনারা জানেন কয়েকদিন আগে একটি স্যাটেলাইট টিভি চ্যানেলের একটি অনুষ্ঠানে ‘ধর্ষণ’ নিয়ে ঠাট্টা করা হয়েছিল। বিষয়টি হাসি তামাশা করার নয়। সঞ্চালক যেভাবে প্রশ্ন করলেন অতিথিকে আর তিনি যেভাবে উত্তর দিলেন তাতে মনে হলো আমরা যেন বোকার স্বর্গে বাস করছি।”
পুরো বিষয়টি একজন নারী হিসেবে মেনে নেয়া ছিল পীড়াদায়ক। আমরা চলচ্চিত্রে নানারকম অভিনয় করে দর্শককে বার্তা দিয়ে থাকি। যাতে ভালোমন্দ দুটোই থাকে, শেষে জয় হয় ভালোর; পরাজয় ঘটে মন্দের।





