জেল হয়েছে বলিউডের ‘ভাইজান’ সালমান খানের! এমন খবরে অবাক লাগাটাই স্বাভাবিক। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় করা হয় তাঁর বিরুদ্ধে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ওই মামলায় আজ দোষী সাব্যস্ত করা হয় বলিউড ‘ভাইজান’-কে। বণ্যপ্রাণ সংরক্ষণ আইনের ৫১-এর ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সালমান। আরও কয়েকদিন জেলের অন্তরালেই কাটাতে হতে পারে সালমান খানকে।রাজস্থান হাইকোর্টের নির্দেশে বদলি করা হয়েছে সালমানকে কারাদণ্ড দেওয়া বিচারক সেশন জাজ রবীন্দ্র কুমার যোশী সহ ৮৭ জন ডিস্ট্রিক্ট জাজকে। ফলে ফের পিছিয়ে যেতে পারে তার জামিনের আবেদনের শুনানি।
সেশন জাজ রবীন্দ্র কুমার যোশীকে বদলি করার নির্দেশ দিয়েছে রাজস্থান হাইকোর্ট। যোশীর ডিভিশন বেঞ্চেই আজ সালমানের জামিনের শুনানি হওয়ার কথা ছিল। তাই যোশীর বদলির জেরে সালমানের জামিনের আবেদনের শুনানি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় ৫ এপ্রিল সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে যোধপুর আদালত। ওই মামলায় বেকসুর খালাস পান সইফ আলি খান, সোনালি বেন্দ্রে, টাবু, নীলম ও দুশন্ত সিং।





