দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। মডেলিং ও টিভি নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রে অভিনয় করেও বেশ সুনাম অর্জন করেছেন। তিনি নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত সৈয়দ শামসুল হক’র নিষিদ্ধ লোবান উপন্যাস অবলম্বনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

‘গেরিলা’ চলচ্চিত্রে বিলকিস বানু চরিত্রে এবং রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ চলচ্চিত্রে সাংবাদিক নবনী আফরোজ চরিত্রে অভিনয় করে টানা দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার লাভ করেন।নতুন১১জনপ্রিয় এই অভিনেত্রী এবার পা রাখলেন নতুন ভুবনে। একটু আগে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে শেয়ার করলেন সেই কথা। তিনি সেখানে লিখেছেন, ‘অভিনয়শিল্প আপনাকে এমন কিছু জায়গায় নিয়ে যায় যেখানে আপনি আগে কোনোদিন যাননি আবার এমন কিছু চরিত্র প্রদর্শন করার সুযোগ করে দেয় যার অভিজ্ঞতাটাও একেবারে নতুন।’

‘এবার এমনি একটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করার সুযোগ এসেছিল সার্কাস- প্রদর্শক সেজে তাও আবার এক জম্পেশ সার্কাসের স্টেজে! সার্কাস এর এই পুরো অভিজ্ঞতাটাই আমার জন্য সম্পূর্ণ নতুন ছিল, সামনে থেকে কখনো দেখার সুযোগ হয়নি বলে । আমি বলবো এই কাজটি আমার অভিনয় জীবনের খুব রোমাঞ্চকর কাজের একটি।’