চিত্রনায়িকা অমৃতা খান। ঢালিউডে তার ক্যারিয়ার দীর্ঘ নয়। তবুও আলোচনার বৃত্তবন্দি তিনি। সমালোচনাও আছে। বিভিন্ন সময় মন্তব্য করে সমালোচনার বৃদ্ধাঙ্গুলের খোঁচায় দগ্ধ হয়েছেন এই নায়িকা। এখন অনেকটাই সচেতন তিনি। মেপে কথার বলার অভ্যাস করছেন। নিজেকে শুধরেও নিচ্ছেন প্রতিনিয়ত। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
কিন্তু তাতে লাভ কী? সিনেমাশূন্য হয়ে মন দিয়েছেন পড়ালেখায়। পাশাপাশি ব্যবসাও করছেন। সম্প্রতি গাজীপুরে অমৃতা ফ্যাশন জোন নামে একটি শো-রুম চালু করেছেন তিনি। সিনেমায় প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্ন থাকলেও অনেকদিন কোনো সিনেমায় কাজ করছেন না এই চিত্রনায়িকা।
এ সম্পর্কে অমৃতা খান বলেন, আমার হাতে কোনো সিনেমা নাই। আমি এখন পড়ালেখা নিয়ে ব্যস্ত। ইচ্ছে আছে আগামী মে-জুন থেকে আবারও সিনেমায় ফিরবো। প্রতি বছর চলচ্চিত্র দিবসে পারফর্ম করলেও এবার থাকছেন না অমৃতা। এর কারণ হিসেবে তিনি বলেন, আগামীকাল (মঙ্গলবার) আমার পরীক্ষা আছে। তাই এবার এফডিসিতে যেতে পারব না। কিন্তু এফডিসিতে আমার মন পরে থাকবে।





