হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দ্রুত ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শাকিব খানকে। আর এই হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের তারকা অভিনেতা শাকিব খান। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
চিকিৎসার জন্য বর্তমানে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি আছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় খবরটি জানিয়েছেন ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাইফুর ইসলাম লেনিন।
তিনি বলেন, শাকিব খান আজ (বৃহস্পতিবার) দুপুর ২ টার দিকে ল্যাবএইডে ভর্তি হন। বর্তমানে শাকিব খান কার্ডিওলজিস্ট ডাঃ ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। চেস্ট ডিসকফোর্টের কারণে বৃহস্পতিবার হাসপাতাল আসেন তিনি। তারপর চিকিৎসকের পরামর্শে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হন শাকিব।





