চলতি মাসের ১২ তারিখেই বিচ্ছেদ কার্যকর হয়েছে শাকিব খান ও অপু বিশ্বাসের। বিচ্ছেদের বলি হয়েছে এ জুটির সিনেমাগুলোও। দুজনে একসঙ্গে অসংখ্য ছবিতে জুটি বেঁধেছিলেন। পর্দার রসায়নের পর বাস্তব জীবনেও জুটি বাঁধেন তারা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তবে এজন্য নাকি আরো অপেক্ষা করতে হবে প্রযোজকদের। যেটি মানতে পারছেন না আটকে থাকা ছবি মাই ডার্লি-এর প্রযোজক মনিরুজ্জামান। এজন্যই শাকিব-অপুর বিরুদ্ধে অভিযোগের চিঠি পাঠিয়েছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট তিনটি সমিতির কাছে। ২০ মার্চ আলাদা আলাদাভাবে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি ও শিল্পী সমিতি বরাবর শাকিব খান ও অপু বিশ্বাসের বিরুদ্ধে চিঠি পাঠান মনিরুজ্জামান। চিঠি দেওয়ার দিন থেকে পরবর্তী ১৫ দিনের মধ্যে তিনি চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও শিল্পীদের কাছে সুবিচার প্রার্থনা করেন।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বললেন, ‘আমরা প্রযোজকের অভিযোগপত্র পেয়েছি। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। শিগগিরই সমিতির কার্যকরী পরিষদের মিটিংয়ে তোলা হবে বিষয়টি।’
যদি তিন সমিতি থেকে কোনো সুরাহার ব্যবস্থা না হয়, তাহলে কী পদক্ষেপ নেবেন? এ প্রশ্নের জবাবে মনিরুজ্জমান বলেন, ‘যদি তিন সমিতির নেতারা এর একটা সুরাহা করে দেন তাহলে তো ভালোই। তা না হলে আরো কঠিন পদক্ষেপ নেব। প্রথমে আদালতে যাব। সেখানেও কোনো উত্তর না পেলে মামলা করব।’





