মডেলিং ও নাটকে জনপ্রিয়তা পাওয়ার পর চলচ্চিত্র নিয়ে ব্যস্ত নায়ক ইমন। এরই মধ্যে বড় পর্দার একাধিক সিনেমায় অভিনয় করে প্রশংসাও কুঁড়িয়েছেন। তবে দেশের গণ্ডি পেরিয়ে বাইরে কাজ করা হয়নি এ অভিনেতার। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
অবশেষে আসলো সেই সুযোগও। কলকাতার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করার সুযোগ পেয়েছেন ইমন। বিদেশের মাটিতে এটাই বড় পরিসরে কোনো কাজ তার। বিষয়টি নিশ্চিত করেছেন ইমন নিজেই।
কৃষ পরিচালিত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ‘সিনেমার পর্দার সব চরিত্র কাল্পনিক’। এতে ইমনের বিপরীতে অভিনয় করবেন কলকাতার পরিচিত মুখ অভিনেত্রী শায়নী ঘোষ। বিষয়টি নিয়ে ইমন বলেন, ৫ এপ্রিল কলকাতা যাচ্ছি। একদিন গ্রুমিং করে ৬ থেকে ১২ এপ্রিল সেখানে শুটিং হবে।
ইমন আরো বলেন, কলকাতার প্রযোজক তপন দাদার সাথে পরিচয় ছিল। তার মাধ্যমে কৃষ আমার সাথে যোগাযোগ করে। আমার অভিনীত লালটিপ ও গহীন অরণ্যে ছবি দেখে তারা আমাকে পছন্দ করেছেন। তারপর সবকিছু জেনে কাজটি করতে রাজি হই।
‘সিনেমার পর্দার সব চরিত্র কাল্পনিক’ এই ফিচার ছবিটির ব্যাপ্তিকাল ৬০ মিনিট। ইমন-সায়নী ঘোষ ছাড়াও অভিনয় করবেন কলকাতার অভিনেতা বিশ্বজিৎ।





