আমার এক নেপিউকে জিজ্ঞেস করলাম- কি রে বিয়ে কবে করবি ?? সে উত্তর দিলো- টাকা নাই তো, বিয়ে কিভাবে করব ফুপি!! আমি বললাম- বিয়ে করতে টাকা লাগবে কেন? পাত্রী যদি ঠিক থাকে, ময়মুরুব্বিদের জানাবি! ময়মুরুব্বিরা একটা ডেট ফাইনাল করে কাজী ডেকে বিয়ে পড়ায়ে দিবে!! ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সে বলল – ফুপি এইভাবে বিয়ে করার দিন আর নাই! এখন বিয়ে করা হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ থিং! হলুদ মরিচ লবন মানে ব্যাচেলরস নাইট,মেহেন্দি নাইট,হলদি নাইট,ছাড়া বিয়েই হয় না! তারপর ওয়েডিং ফটোগ্রাফার,ভেন্যু,ডেকোরেশন,বউ এর গয়না শাড়ি সব মিলায়ে বিরাট ধাক্কা! এইসবের আর্থিক প্রস্তুতি নিতে নিতে আমি বুড়া হয়ে যাব! তখন যদি কেও বিয়ে করে!!
সত্যি বিয়ে জিনিসটা আজকাল ছেলেদের এবং মেয়েদের বাবাদের জন্য বিরাট আতঙ্কের বিষয়,হিমালয় জয় করার মত কঠিন হয়ে গেছে!!বিয়ে মানে কোন কোন বাবার কাছে যাবতীয় ,সঞ্চয় শেষ করে নিঃস্ব হয়ে যাওয়া!
যাদের অঢেল টাকা আছে তাদের কথা আলাদা,প্লেনে চড়ে টয়লেট করতে যায় এমন অনেক বড়লোকও বাংলাদেশে আছে!!কিন্তু সেইরকম ছেলে, বাবার সংখ্যাই বেশী যারা রাতে ঘুমাতে পারেন না এটা ভেবে যে বিয়ের খরচ কিভাবে দেবেন?
এখনো বিয়ের আগে কোন মেয়ে যখন ব্রাইডাল ড্রেস,অরনামেন্ট আর মেক আপ এর প্ল্যান করতে করতে রাতের ঘুম হারাম করে, তখন তার বাবা আর হবু বর ঘুমাতে পারে না টাকার যোগান কিভাবে হবে ভেবে!
মেয়েরা অন্য সব ব্যাপারে পুরুষের সমকক্ষ হতে চাইলেও বিয়ের ব্যাপারে কেন যেন শো অফ সম্পন্ন স্বার্থপর মেয়েমানুষ হয়ে যায়!!
আমি সচক্ষে দেখেছি আপন জুয়েলার্স এ এক মেয়েকে তার মা রিকোয়েস্ট করে বলছে- মা এই গয়না কিনতে তোমার বাবার উপর অনেক প্রেশার হয়ে যাবে,আরেক্টু হাল্কা পছন্দ কর মা!!
মেয়ে অতি শীতল গলায় উত্তর দিয়েছে- ওইটা না দিলে আমি বিয়েই করব না!!আমার চোখে পানি চলে এসেছে তার বাবা মায়ের অসহায় মুখ দুটো দেখে!!
বিবাহ সম্পর্কে ইংলিশ ঔপন্যাসিক এবং ল রিফর্ম এক্টিভিস্ট স্যার এলান প্যাট্রিক হারবার্ট এক বইয়ে লিখেছিলেন”বিবাহ নামক প্রতিষ্ঠানটি শুরু হয়েছিল যাতে দুইজন মানুষ একে অপরকে ভালবাসতে শিখে, ভালবাসতে বাসতে তারা জানে সুখ কি!!যাতে দুইজন মানুষ তাদের সুখ দুঃখ শেয়ার করতে পারে,শেয়ার করতে করতে তারা শিখে স্ট্রেন্থ কি!!যাতে দুইজন মানুষ একে অপরকে দিতে শেখে,দেয়া নেয়ার মধ্য দিয়েই তাদের মধ্যে যোগাযোগ তৈরী হয়”!!
আজকাল মানুষ এর বিশেষ করে মেয়েদের ম্যারেজ এর প্রতি উতসাহ নাই!!সব উতসাহ ওয়েডিং সেরেমনীতে!!যেন গয়না,শাড়ী,ভেন্যু,ভুংভাং এর পিছনে কাড়ি কাড়ি টাকা খরচ করলেই ম্যারেজ সাকসেসফুল হবে!!
অথচ এত হাঙ্কি পাঙ্কির পরেও বিবাহের আগের সেই সৌন্দর্য টা যেন মিসিং,এখন মেয়েরা আর বিয়ের সময় লজ্জা পায়না,বিদায়ের সময় কাদেনা,মুরুব্বিদের সামনে বর বউ ইনটিমেট পোজ দিয়ে ছবি তোলে!!লাস্ট চারটা বিয়েতে তো আমি ফটোগ্রাফারের সেট করা ছাতার চিপা দিয়ে কোনমতে নব দম্পতিকে শুভেচ্ছা জানায়ে আসছি!
আজকাল বিয়েতে গেলে মনে হয় মঞ্চ নাটক দেখতে গেসি!!সব যেন মেকিং সবই যেন মেকী!!
যাক গা, বেশি কথা বলব না! বেশি কথা বললে লোকে খারাপ বলে,শুধু বলব, যে ডেডিকেশন দিয়ে আজকাল কাপল রা স্পেশালি মেয়েরা ওয়েডিং ডে প্ল্যান করে তার একশ ভাগের এক ভাগ ডেডিকেশন দিয়ে যদি ম্যারেড লাইফ প্ল্যান করত,তাহলে চার দেয়ালে আবদ্ধ যায়গাগুলার নাম ঘর না হয়ে স্বর্গ হত।





