হলিউডে #MeToo-র জেরে নিগ্রহের একের পর এক অভিযোগ প্রকাশ্যে এলেও ভারতীয় ছবিতে। কিন্তু এখনও সেভাবে প্রভাব ফেলতে পারেনি এই প্রতিবাদ। যদিও বিশ্বের বৃহত্তম ফিল্ম ইন্ডাস্ট্রিতেও হার্ভে ওয়েনস্টেইনের মতো মানুষেরা রয়েছেন বলে স্বীকার করেছেন প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেক বলিউডি তারকাই।

বেশ কিছুদিন আগে এক পরিচালকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনলেন মালয়ালম অভিনেত্রী দিব্যা উন্নি। ২ বছর আগের এক ঘটনার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন মালয়ালি অভিনেত্রী। সংবাদসংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে দিব্যা জানান, ২০১৫ সালে কেরালা গিয়েছিলেন তিনি। একটি ছবির বিষয়ে আলোচনার জন্য দিব্যাকে হোটেলে ডাকেন পুরস্কারপ্রাপ্ত এক পরিচালক। ‘রাত ৯টায় উনি হোটেলে ডেকেছিলেন। পৌঁছতেই দেখলাম শুয়ে রয়েছেন। সোজাসুজি যৌনতার প্রস্তাব দেন আমায়। ’

সাক্ষাৎকারে জানান তরুণ অভিনেত্রী। আরও বলেন, ‘ওই পরিচালক আমায় বলেন, এই লাইনে সফল হতে গেলে, ত্যাগ করতে হবে। ’তবে ওই প্রস্তাবে রাজি হননি দিব্যা। ফলে ছবিটিই হাতছাড়া হয়েছিল তাঁর। তবে তাতে আক্ষেপ নেই দিব্যা উন্নির।

অভিযুক্ত পরিচালকের নাম ও পরিচয় না জানালেও ‘ট্রাফিক’ ছবির অভিনেত্রীর দাবি, ‘আমরা প্রায়ই অভিনেত্রীদের হোটেলে ডাকার ঘটনা শুনে থাকি। শুনি কারণ ঘটে বলে।’