ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ পত্নী সালমা। তবে আজ নয়, গত ৭ জানুয়ারি তিনি ছিনতাইকারীর কবলে পড়ে দীর্ঘদিন অসুস্থতায় ভুগেছেন।

কিন্তু এর আগে শোনা গেয়েছিলো তিনি অসুস্থতায় ভুগছেন, তবে তখন জানা যায়নি কী কারণে তিনি অসুস্থ ছিলেন। এতদিন পর জানা গেলো তিনি আসলে ছিনতাইকারীর হামলার শিকার হয়েছিলেন।

এদিকে আজ সালমা আসিফ নিজরে ফেসবুক পেইজে বিষয়টি শেয়ার করে লিখেছেন, ‘মানুষ সৃষ্টির সেরা, তবে কেন তারা এতটা বর্বর,হিংস্র। এদের ঘরেও তো বাসিন্দা আছেন, জীবিকার জন্য কি এতটা নির্মম হতে হয়।

এত সহজে কিভাবে পারে আরেকটা মানুষকে আঘাত করতে, একবারও কি হাত নিমজ্জিত হয় না অপরাধের কথা মনে হয় না। বিংশ শতাব্দী, ডিজিটাল যুগে এসেও এমন অকাজ, হিংস্রতা মেনে নেয়া যায় না।’

‘এত কথা বলার কারণ গত ৭ জানুয়ারি আমাদের বাসার ২মিনিটের দুরত্বে আমি আর Nancy Regan জীবনের প্রথম ছিনতাইকারী কবলে পড়েছিলাম। কালও ধানমন্ডিতে একজন নারী ছিনতাইকারীর গাড়ীর নীচে নিহত হন। আমার এমন অবস্থাই ছিল।

কি যে বিভৎষ ছিলো সময়টা। যারা এমন অবস্থায় পরেন কেবল তারাই আন্দাজ বা উপলব্ধি কর‍তে পারেন। আরো এমন কত কাহিনী হচ্ছে প্রতি নিয়ত। এতটা অরক্ষিত কেন আমরা আমাদের মানুষ জাতির কাছে! তবে কি আমরা এখন বর্বরতার যুগ পার হতে পারিনি?’