অসুস্থ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। সোমবার (০৫ মার্চ) দুপুরের পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।
এরপর ডাক্তার তার হার্টে তিনটি ব্লক ধরা পরার কথা জানালে তাকে রিং পরানো হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন আর গতকাল হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। এদিকে ওমর সানি সুস্থ হওয়ার সত্ত্বেও কিছু মানুষ প্রোপাগান্ডা ছড়াচ্ছে তিনি নাকি মারা গেছেন। এবার বিষয়টি নিয়ে কথা বললেন ওমর সানি। একটু আগে তিনি বাসা থেকে ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তা দেন।
সেখানে তিনি ভক্তদের উদ্দেশে বলেন, ‘সবাইকে আস্সালামু আলাইকুম। গতকাল হাসপাতাল থেকে বাসায় ফিরেছি আমি। এখনো ট্রিটমেন্টে আছি। আমি ধন্যবাদ জানাই, ডাক্তার শাহাবুদ্দীন তালুকদারকে। ওনি আমার একটা রিং পরিয়েছেন। আর দুটিতে লাগবেনা, আমি ওষুধ খাচ্ছি।’
`আমার কাছে প্রচুর ফোন আসতেছে যে, আমি মারা গেছি। দেখুন সবকিছু তো আল্লাহ্ পাকের কাছে, সবাইকে যেতে হবে। আমি এখন পর্যন্ত সুস্থ আছি। এরপর কেমন থাকবো জানিনা। আর যারা এ ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের জন্য সুস্থতা কামনা করছি। আর আপনারা এ ধরনের পাপাচার থেকে মুক্ত থাকবেন।’
`পৃথিবীতে টাকা পয়সা সবকিছু না, কারণ টাকা পয়সা সম্পদ দিয়ে কেউ পৃথিবী থেকে যেতে পারেন না আমিও যাবনা। আমি ইনশাআল্লাহ ফিরে আসবো আপনাদের মাঝে, কারণ আমাকে ছবি শেষ করতে হবে। আর আমাকেও বাঁচতে হবে। আর আমিও সুন্দর লাইফলীড করার চেষ্টা করবো।’





