নতুন সিনেমা নিয়ে বেশ খোশ মেজাজে আছেন শাকিব খান। কদিন আগ থেকেই কলকাতায় শুরু হলো শাকিব খানের নতুন সিনেমা ‘ভাইজান এলো রে’র শুটিং।
শুটিং লোকেশনে তোলা কিছু ছবি অনলাইনে প্রকাশ হয়েছে সম্প্রতি। ছবিগুলা দেখে বোঝা যাচ্ছে, ধামাকা লুকে দেখা যাবে এবার শাকিব খান কে।
সপ্তাহ খানিক আগে টাইটেল গান দিয়ে যাত্রা করে ‘ভাইজান এলো রে’। এতে শাকিবের সঙ্গে আছেন পায়েল সরকার। আর তাদের সঙ্গ দিচ্ছেন শ’খানেক নৃত্যশিল্পী।





