সিলেটে ড. জাফর ইকবালের উপরে হামলার ঘটনা ঘটেছে। তাকে ছুরিকাঘাত করা হয়েছে। শনিবার (৩ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপালালে নিয়ে যাওয়া হয়।হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, মুহম্মদ জাফর ইকবাল হলেন একজন বাংলাদেশী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ। তাকে বাংলাদেশে বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা ও জনপ্রিয়করণের পথিকৃৎ হিসাবে গণ্য করা হয়।
এছাড়াও তিনি একজন জনপ্রিয় শিশুসাহিত্যিক এবং কলাম-লেখক। তার লেখা বেশ কয়েকটি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। তিনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলবিভাগের একজন অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান।
একটি জরিপের তথ্য অনুসারে, তিনি লেখক হিসেবে বাংলাদেশের কিশোর-কিশোরীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে; জরিপে অংশগ্রহণকারী ৪৫০ জনের মধ্যে ২৩৫ জনই (৫২.২২%) তার পক্ষে মত দিয়েছে।




