নায়িকা মাহিয়া মাহীর সাথে জাজ মাল্টিমিডিয়ার সম্পর্কের অবনতি ঘটলে জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে সবার সামনে তুলে ধরেন এবং বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘প্রেমী ও প্রেমী’র নায়িকা হিসেবে ঘোষণা করেন। এরপর একে নতুন নতুন চমক দিয়ে যাচ্ছেন ফারিয়া।
বর্তমানে দুই বাংলায় সিনেমার শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত আছেন জনপ্রিয় এ অভিনেত্রী । তবে এ ব্যস্ততার ফাঁকেও তিনি ছুটে গেছেন সুদূর ময়মনসিংহ। সেখানে আজ দেখা গেছে রাইমনি গ্রামের লে. জে. এম হারুনুর রশীদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন তিনি।
শিক্ষিার্থীদের সাথে এভাবে সময় কাটাতে পেরে ফারিয়া নিজেও বেশ উচ্ছ্বসিত। একটু আগে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে স্কুল শিক্ষার্থীদের সাথে তোলা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ এ স্কুলে শিক্ষার্থীদের সাথে অংশ নিতে পেরে খুব আনন্দ লাগছে।’
উল্লেখ্য, ময়মনসিংহের এ স্কুলটি ফারিয়ার পারিবারিক স্কুলের মতো। তার পরিবারের সদস্যরা এর সঙ্গে জড়িত। রাইমনি গ্রামে কোনো স্কুল ছিলো না। সেই অভাব থেকে চার বছর আগে এটির প্রতিষ্ঠা হয়। এ স্কুলে আজ স্পোর্টস ডে, তাই তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন নুসরাত ফারিয়া।





