শ্রীদেবীর মৃত্যু দুর্ঘটনা নাকি হত্যা সেই প্রশ্ন যেমন রহস্য বাড়িয়ে তুলেছে৷ তেমনই শ্রীদেবীর মাথায় আঘাকে কেন্দ্র করে আবার মোড় পরিবর্তন ঘটেছে। এক সংবাদ মাধ্যমের প্রকাশিত খবরের ভিত্তিতে এমনটাই জানা গেছে।
অভিনেত্রীর মাথার পেছনে গভীর ক্ষতকে কেন্দ্র করে বিতর্ক ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। কিভাবে হলো এই ক্ষত? পড়ে গিয়ে নাকি এর পেছনে সত্যিই লুকিয়ে রয়েছে অন্য ঘটনা? এমনই হাজার হাজার প্রশ্ন উঁকি দিচ্ছে অনেকের মনে৷
অন্যদিকে, মঙ্গলবার আরও একটি বিষয় উঠে এসেছে৷ জানা গেছে, শ্রীদেবী কোনওদিন মদ খেতেন না। একথা শুধু বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী নন, একই মন্তব্য সমাজবাদী পার্টির নেতা অমর সিংয়েরও। শ্রীদেবীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন সুব্রহ্মণ্যম স্বামী ও অমর সিং। তাঁদের দুজনেরই বক্তব্যে সন্দেহের তীর খুনের দিকেই।
দুবাই পুলিশও এই নিয়ে চিন্তা ভাবনা করছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে কিন্তু পানিতে ডুবে মৃত্যুর কথাই লেখা হয়েছে। এবং ময়নাতদন্তে মৃত শ্রীদেবীর পেটে অ্যালকোহল পাওয়া গেছে। প্রশ্ন এখানেই। এদিকে জানা গেছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ছেড়ে দেওয়া হবে অভিনেত্রীর লাশ।





