অবশেষে কাটল জট। ময়নাতদন্ত, পুলিসি ছানবিন, টানা জিজ্ঞাসাবাদের পর দুবাই পুলিস জানিয়ে দিল, ‘শ্রীদেবী কেস ক্লোজড’। আর সমস্ত সরকারি কাজ মিটতেই শ্রীদেবীর নিথর দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতে।
আরব আমির শাহির খালিজ টাইমস প্রকাশিত খবর অনুযায়ী দুবাইয়ের মর্গ থেকে শ্রীদেবীর দেহ হস্তান্তর করা হয়েছে তাঁর ভাগ্নেকে। সেখান থেকে শ্রীদেবীর দেহ নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনাও হয়েছে কাপুর পরিবার।
এই কফিনে শ্রীদেবীর মরদেহ। সূত্রের খবর, এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ ছাড়পত্র দিলেই নায়িকার মৃতদেহ নিয়ে আম্বানিদের বিশেষ উড়বে ভারতের উদ্দেশে।
সম্ভবত মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে অনিল আম্বানির বিশেষ চার্টাড বিমান। সেখান থেকেই লোখন্ডওয়ালাতে নিজের বাড়িতে শেষবার নিয়ে আসা হবে মিস ‘হাওয়া হাওয়াই’কে।





