বিয়ের অনুষ্ঠানেও হাসিখুশিই ছিলেন অভিনেত্রী। শ্রীদেবীর মৃত্যুসংবাদে বলিউডের একের পর এক ব্যক্তিত্ব তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রত্যেকেই এই খবরে স্তম্ভিত।

দুবাইতে পারিবারিক একটি বিয়েতে যোগ দিতে গিয়ে অকস্মাৎ প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। সেখানে তাঁর সঙ্গে ছিলেন স্বামী বনি কপূর এবং ছোট মেয়ে খুশি। কিন্তু আনন্দের সেই অনুষ্ঠান হঠাৎই বদলে গেল শোকে।

এবার জেনে নিন, শ্রীদেবী সম্পর্কে ৫ টি অজানা তথ্য, যা আগে জানতেন না আপনিও:-

১। শ্রীদেবী তামিলনাড়ুতে ১৯৬৩ সালের ১৩ আগস্ট জন্মগ্রহণ করেন। শ্রীদেবীর জন্মনাম ; শ্রী আম্মা ইয়াঙ্গের আয়্যাপান ।

২। শ্রীদেবী এমন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি তামিল, তেলুগু, হিন্দি, মালয়ালম এবং কিছু সংখ্যক কন্নড় চলচ্চিত্রে কাজ করেছেন।

৩। তিনি হিন্দি চলচ্চিত্রে প্রথম নারী সুপারস্টার বিবেচিত হন।

৪। তার বাবা ছিলেন একজন আইনজীবী। তার এক বোন ও ২ সৎ ভাই আছে।

৫। তিনি ১৯৯৬ সালে তিনি চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন। তাদের দুই মেয়ে জানভি এবং খুশি।