শেষ পর্যন্ত ভেঙেই গেল শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার। আইন অনুযায়ী আজ থেকে আর স্বামী-স্ত্রী নন তারা। গেল বছরের ২২ নভেম্বর অপু বিশ্বাসকে আইনজীবী শেখ সিরাজুল ইসলামের মাধ্যমে তালাক নোটিশ পাঠান শাকিব খান।
ওইদিন থেকে আইন অনুযায়ী তিনমাস অর্থাৎ ৯০ দিন সময় ছিল এই তালাক কার্যকর হতে। আজ (২২ ফেব্রুয়ারি) পূর্ণ হলো তিন মাস।
বিচ্ছেদের আগে বিয়ে নিয়ে সন্দেহ প্রকাশ করলেন অপু।তিনি বলেন ,‘আদৌ বিয়ের সময় আমার কাবিন আইন অনুযায়ী শাকিব করেছে কিনা আমি জানি না। কাবিনের কাগজে টাকার অঙ্কটা বড় ছিল। সেই কাগজ শাকিবের কাছে আছে। আমার কাছ থেকে কাগজটা ওরা ছিনিয়ে নিয়েছে।
আমি মুসলমান ধর্মের বিয়ের রীতি পুরোপুরি জানতাম না। ফলে শাকিব যেভাবে বলেছে আমি তাই করেছি।তবে আমি দেখেছি, কাবিনের কাগজে এক কোটি সাত লাখ টাকার দেনমোহরের কথা লেখা ছিলো।
কিন্তু এখন শাকিব খান বলছেন, সাত লাখ টাকার নাকি দেনমোহর করা হয়েছে। এক কোটি টাকা কোথায় হাওয়া হয়ে গেল আমি জানি না। যেহেতু আমার কাছে কাগজপত্র নেই ফলে আমি কিছু প্রমাণ করতে পারব না।’





